Site icon দৈনিক নবদিগন্ত

পাঁচবিবিতে পৃথক অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

পাঁচবিবিতে পৃথক অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

পাঁচবিবিতে পৃথক অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়া এলাকার নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, তামিম, অনন্ত, নজরুল এবং মাহবুব আলম।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে পাঁচবিবি থানার সিনিয়র এসআই মো. আসাদ, এসআই শরিফুল হোসেন, গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা এবং এএসআই হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

Exit mobile version