Site icon দৈনিক নবদিগন্ত

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, চার দিন পর মিলল মরদেহ

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, চার দিন পর মিলল মরদেহ

নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, চার দিন পর মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া (পাবনা):

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর জিহাদ (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে জিহাদ তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত রোববার বিকেলে বাড়ির পাশের এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন শিশুটির বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালালেও তার অবস্থান জানা যায়নি।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

Exit mobile version