মোঃ আশরাফজ্জামান খান তরু:
আকর্ষণীয় আয়োজন, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৬ই মে/২০২৬ ইং দুপুর ২:৩০ টায় গাইবান্ধা জেলা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিয়ার জামান বক্তৃতা দেন। অনুষ্ঠানের শুরুতেই পত্রিকাটির ৯ম বর্ষে প্রবেশ উপলক্ষে কেক কাটার মাধ্যমে এর ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আইন বার্তা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম। মোঃ আশরাফুজ্জামান খান তরু এবং জাতীয় সাপ্তাহিক জয়ভিশন পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ডেউলী সান এবং বৈশাখী টিভির গাইবান্ধা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেল, সঙ্গে ছিলেন সাংবাদিক মাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, শান্ত মিয়া, আশরাফুল ইসলাম, সুমন মিয়া, তপন চন্দ্র বর্মন এবং অন্যান্যরা।
বক্তারা বলেন, দৈনিক আইন বার্তা পত্রিকা সবসময় সত্য ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে সমাজের চিত্র তুলে ধরছে। গত ৯ বছর ধরে এই পত্রিকাটি সাহসের সাথে সাংবাদিকতা করছে এবং আশা করছি ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।
প্রধান অতিথি শেখ হাবিবুর রহমান তাঁর বক্তৃতায় পত্রিকাটির নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন এবং স্থানীয় সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সব শেষে, আইন বার্তা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

