নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থীর পাশাপাশি বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হকের উদ্যোগে একজন প্রতিবন্ধী মেয়েকে হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে মেয়েটি তার আনন্দ প্রকাশ করে।
সোমবার (১১ মে) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব নওশাদ নোমানী, বায়তুল মাল সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম জিহাদ, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আশরাফুল ইসলাম এবং অন্যান্য ব্যক্তিরা।

