নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা:
নওগাঁর নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্য ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পরিভ্রমণ (র্যাম্বলিং) শুরু করেছেন। স্কাউটিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস)’ অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
অভিযানে অংশ নেওয়া চার রোভার হলেন— মো. সাব্বির হোসেন, মোহাম্মদ মিনহাজ হোসেন, মোহাম্মদ সৈকত হোসেন এবং মো. তানভীর হোসেন।
নজিপুর থেকে যাত্রা শুরু করে তারা মান্দা, মোহনপুর, রাজশাহী হয়ে নাটোরে পৌঁছাবেন। পুরো পথজুড়ে তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা এবং স্কাউটিংয়ের আদর্শ সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।
এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে তারা ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের দক্ষতার পরিচয় দেবেন বলে সংশ্লিষ্টরা জানান।
যাত্রার শুরুতে স্থানীয় বাসিন্দা ও কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাদের সফলতা কামনা করেছেন।
রোভার স্কাউটের দায়িত্বশীলরা জানান, এই পদযাত্রা রোভারদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। চার সদস্যই অত্যন্ত পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল। তারা সফলভাবে গন্তব্যে পৌঁছে কলেজের সুনাম আরও বৃদ্ধি করবেন বলে আশা প্রকাশ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা | ১০ মে, ২০২৬