Site icon দৈনিক নবদিগন্ত

নাটোরে সীমান্ত নজরদারি জোরদারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী টুকু

নাটোরে সীমান্ত নজরদারি জোরদারের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী টুকু

নাটোর প্রতিনিধি:

দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে কড়া নজরদারি বাড়াতে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিদেশ থেকে অবৈধভাবে পশু আমদানি ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে বর্তমানে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলেও জানান তিনি।

শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া এলাকায় মৎস্য চাষী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের মৎস্য খাত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং নাটোর অঞ্চল থেকেই বছরে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন রপ্তানি বাজার অনুসন্ধান এবং ফিশ প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরি সহ অনেকে। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন মৎস্য উপকরণ ও আধুনিক মাছ চাষ বিষয়ক স্টল পরিদর্শন করেন।

Exit mobile version