Site icon দৈনিক নবদিগন্ত

ক্ষেতলালে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজন আটক

ক্ষেতলালে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজন আটক

মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) বিকেলে ক্ষেতলাল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ হাসান মন্ডল (২৮), পিতা নজরুল ইসলাম বাটু, গ্রাম রামপুরা, থানা ক্ষেতলাল, জেলা জয়পুরহাটকে আটক করা হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোক্তারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল—পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম, এসআই আব্দুল মজিদ, এসআই জাহিদুল ইসলাম, এএসআই বেলাল, এএসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্স—এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৩০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version