মোঃ আতিক হাসান, নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুর উপজেলার বানিয়া গোন্দাইল এলাকার বাসিন্দা শ্রীবতী গীতা রানী (৫০) নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে।
নিখোঁজ ব্যক্তির বিস্তারিত পরিচয়:
নাম: শ্রীমতী গীতা রানী
বয়স: ৫০ বছর
ঠিকানা: বানিয়া গোন্দাইল, শেরপুর, বগুড়া
থানা: শেরপুর
জেলা: বগুড়া
মোবাইল: ০১৭৯৯৩৬৪৮৬৩
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

