মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় এক নারী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জীবনপুর থেকে বাগজানাগামী সড়কের মাথা এলাকা থেকে মো. মতিবুল ইসলাম (৪০), মোছা. হেলেনা বেগম (৬০) ও মো. মেহেদী হাসান (২৮)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক নারী পালিয়ে গেলেও তাকে শনাক্তে কাজ চলছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

