Site icon দৈনিক নবদিগন্ত

বগুড়ার শেরপুরে ইউক্যালিপ্টাস গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে ইউক্যালিপ্টাস গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর বগুড়া প্রতিনিধি, মোঃ আল মুনতাকিম:

বগুড়ার শেরপুরে আব্দুল হামিদ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ির পেছনের একটি ইউক্যালিপ্টাস গাছে তাঁর মরদেহ পাওয়া যায়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত তরিফ উল্লা সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাতের খাবার খেয়ে তিনি ঘরে ছিলেন। এরপর গভীর রাতে পরিবারের অগোচরে বাড়ির পেছনের গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পরদিন সকালে এক প্রতিবেশী মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। স্ত্রী মারা গেছেন অনেক আগেই, সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকতেন। বার্ধক্যজনিত অসুস্থতা ও পারিবারিক একাকীত্বে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version