Site icon দৈনিক নবদিগন্ত

তানোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

তানোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি মজিবুর রহমানের মতবিনিময়

শাহরিয়ার আহমেদ সুমন, তানোর উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

তানোর প্রেসক্লাবের সভাপতি মো. সাইদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এতে স্থানীয় সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা ও অবকাঠামোগত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল কাজের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

Exit mobile version