Site icon দৈনিক নবদিগন্ত

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬, পুলিশ-জনতার খোলামেলা সংলাপ

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬, পুলিশ-জনতার খোলামেলা সংলাপ

মোঃ শাহরিয়ার আহমেদ সুমন:

রাজশাহীর তানোর থানা-য় “ওপেন হাউজ ডে-২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনরা এতে অংশগ্রহণ করেন।

সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত বক্তারা নিজেদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সমাধানের জন্য করণীয় বিষয়ে মতামত দেন।

প্রধান অতিথি জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Exit mobile version