Site icon দৈনিক নবদিগন্ত

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে এমপি মজিবুর রহমানকে সংবর্ধনা

তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে এমপি মজিবুর রহমানকে সংবর্ধনা

মোঃ শাহরিয়ার আহমেদ সুমন:

রাজশাহীর তানোর উপজেলা-এর তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সমস্যা, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষকবৃন্দ কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি অধ্যাপক মজিবুর রহমান কলেজের উন্নয়ন ও সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Exit mobile version