Site icon দৈনিক নবদিগন্ত

ধামইরহাটে দোকান চুরির ঘটনায় ২৪ ঘণ্টায় দুই চোর গ্রেপ্তার, টাকা উদ্ধার

ধামইরহাটে দোকান চুরির ঘটনায় ২৪ ঘণ্টায় দুই চোর গ্রেপ্তার, টাকা উদ্ধার

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি দোকানে চুরির ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দুইজন অভ্যাসগত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই নগদ ৫,০৮০ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে রাত প্রায় ১১টার দিকে ধামইরহাট পৌর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চুরি মামলার সাথে জড়িত দুই কুখ্যাত চোরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি লোহার শাবল, একটি লোহার ছেনি, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি এবং তোষকের নিচে রাখা ৫,০৮০ টাকা উদ্ধার করে পুলিশ। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা দোকানের দেয়াল ভেঙে চুরি সংঘটিত করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাটি ঘটে ধামইরহাট থানাধীন পূর্ব বাজার এলাকার উত্তর পাশে অবস্থিত মেসার্স কামরুজ্জামানের সার ও কীটনাশকের দোকানে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লিমন বাস্কে (৩০) এবং মো. শাকিল হোসেন (২৮)। তাদের বাড়ি ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু এলাকায়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version