মোঃ আল মুনতাকিম:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ শামীম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২ মে) মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামীম মিয়া লালমনিরহাট জেলার এয়ারপোর্ট উত্তর চিনিপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ছাবেদ আলী।
পুলিশ জানায়, তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

