প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৪৪ এ.এম. || প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০২৬, ৯:৫৪ এ.এম.

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক

আব্দুল আজিজ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৭০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেন্সিডিল’ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।