প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৮:১৫ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:১৭ পি.এম.

পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষ

আব্দুল আজিজ ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলার হেলেঞ্চাডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আবু সাঈদের (৩৫) মরদেহ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় নিজ গ্রামে পৌঁছায়। প্রবাসে কর্মরত অবস্থায় স্ট্রোকে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও ১১ বছরের এক কন্যাসন্তান রেখে গেছেন।

এশার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন। পরে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি ভিডিও কলে পরিবারের সদস্য ও জানাজায় উপস্থিত স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আবু সাঈদের মৃত্যুতে হেলেঞ্চাডাঙ্গী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।