প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৬, ২০২৬, ৮:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:৩৯ পি.এম.

নলডাঙ্গায় বাংলাদেশে ‘ফিশ রেসিপি প্রতিযোগিতা, সিজন ২ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

বাংলাদেশের খাদ্য ও রন্ধন ঐতিহ্যে মাছের বিশেষ গুরুত্বকে তুলে ধরতে দেশব্যাপী দ্বিতীয়বারের  মতো আয়োজন  হচ্ছে  ‘বাংলাদেশ ফিশ রেসিপি সিজন ২ প্রতিযোগিতা । আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হোটেল ওয়েলসে

’উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (WCAB) ও ‘স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অব কালিনারি আর্টস’ (SICA)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘শেফস চয়েস—নিউজিল্যান্ড ডেইরি, বাংলাদেশ এর আয়োজনে

শেফস চয়েস মাছে মাছে বাঙালিয়ানা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কল্পনা তাহমান সাধারণ সম্পাদক উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাসুম খান বিজনেস হেড ক্রিস্টাল গ্রেইনস লিমিটেড নাজমা হুদা সভাপতি উইমেন’স কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এসময় আয়োজকরা জানান, দেশের আটটি বিভাগের গৃহ-রাঁধুনি, ভোজনরসিক ও পেশাদার রন্ধনশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। মাছকে মূল উপাদান রেখে ‘শেফস চয়েস’-এর ডেইরি পণ্য ব্যবহার করে সৃজনশীল ও বৈচিত্র্যময় রেসিপি তৈরির মাধ্যমে প্রতিযোগীরা এতে অংশ নেবেন।

প্রতিযোগিতার প্রথম ধাপে দেশের আটটি বিভাগে বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট ২৪ জন প্রতিযোগী সেমি-ফাইনালে অংশ নেবেন। সেমি-ফাইনাল থেকে নির্বাচিত ১২ জন প্রতিযোগী ঢাকার SICA ক্যাম্পাসে গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখান থেকে সেরা তিনজনকে জাতীয় চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

প্রতিযোগিতায় তিন সদস্যের বিচারক প্যানেল থাকবে। এতে ঢাকা থেকে একজন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে দুজন রন্ধন বিশেষজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের  প্রত্যাশা, সারাদেশ থেকে পাঁচ শতাধিক গৃহ-রাঁধুনি এ প্রতিযোগিতায় অংশ নেবেন। পাশাপাশি ডিজিটাল, প্রিন্ট ও সরাসরি প্রচারণার মাধ্যমে ব্যাপক দর্শক সম্পৃক্ততা তৈরি হবে।

এ আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী মাছের রেসিপিগুলোকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি ‘শেফস চয়েস’ পণ্য ব্যবহার করে তৈরি উদ্ভাবনী রেসিপির একটি সমৃদ্ধ সংগ্রহ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।