আব্দুল আজিজ প্রতিনিধি:
ভোরের কাগজ ও মাইটিভির নওগাঁর জেলা রিপোর্টার আবু বকর সিদ্দিক আর, নেই ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন। শুক্রবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
স্বজনরা জানান, সকালে হটাৎ বুকে ব্যাথা অনুভব করেন। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যা অনুভব করছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার দু ছেলে রয়েছে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে