প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১:৫৪ এ.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১:২৭ পি.এম.

জয়পুরহাট ক্ষেতলালে ডিবির জালে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিব (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনুল (৪০) নামের এক ব্যক্তির সামনে থেকে আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিবকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাকিব কালাই উপজেলার আহমদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে পরিচয় শনাক্ত করে ডিবি পুলিশ