প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:১১ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১:৪৪ পি.এম.

পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় নজিপুর-মহাদেবপুর আঞ্চলিক সড়কের পদ্মপুকুর হাইস্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে নজিপুরগামী একটি ড্রাম ট্রাক সড়কের ওপর ধান শুকানোর কারণে হঠাৎ ডান দিকে চলে যায়। এ সময় ট্রাকটিকে ওভারটেক করার সময় একটি সুজুকি মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে মহাদেবপুরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই সুজুকি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোট পাঁচজন ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে