প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৩:২০ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:১০ এ.এম.

নওগাঁর রানীনগরে আন্তঃজেলা ছিনতাইকারী ইমন রামদাসহ গ্রেফতার

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-রানীনগর সড়কে স্থানীয় জন গণের সহায়তায় রামদাসহ চিহ্নিত ছিনতাইকারী মোঃ ইমন (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ইমন ও তার সহযোগীরা রাতে নওগাঁ-রানীনগর সড়কে বাস ও ট্রেনের যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত।

এ ঘটনায় দস্যুতা মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে নওগাঁ সদর, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করা হবে।