নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৩৪৪ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা (বাগানপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ভাদুর বটতলা (বাগানপাড়া) গ্রামের মোছা. জবা খাতুন রঙ্গিলার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩৪৪ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং বিক্রির নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
আটক মোছা. জবা খাতুন রঙ্গিলা (২৯) ওই গ্রামের আয়াতুল্লা খামেনীর স্ত্রী।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৯(ক) অনুযায়ী লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।