প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৪:১২ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:৫৫ পি.এম.

ধামইরহাট হাসপাতালে অসুস্থ সুজনকে দেখতে গেলেন রুহুল আমিন

আব্দুল আজিজ , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ আলমগীর হোসেন সুজনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আগামী দিনের ধামইরহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি সুজনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার এই অসুস্থতার খবরে সমবেদনা জানান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং সুজনের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন। আলহাজ্ব মো. রুহুল আমিনের এই মানবিক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও সুধী সমাজ অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।