আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিশ্ব উরস শরীফ-২০২৭ উদযাপন উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বাদ আসর এক ঐতিহাসিক পবিত্র আজিমুশশান ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ নওগাঁ জেলার উদ্যোগে এবং পত্নীতলা থানার জাকেরবৃন্দের আয়োজনে পত্নীতলার শিমুলিয়া স্কুল মাঠে এই দাওয়াতী জলসার আয়োজন করা হয়েছে।
উক্ত ঐতিহাসিক জলসায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রশিদ মজনু আলী। এছাড়া ২য় ও ৩য় আলোচক হিসেবে যথাক্রমে বয়ান পেশ করবেন মাওলানা তরিকুল ইসলাম এবং মাওলানা মনিরুজ্জামান।
নওগাঁ জেলা কর্মী গ্রুপের সভাপতি জনাব মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং পত্নীতলা থানা কর্মী গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা সহকারী কর্মী গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফের এই দাওয়াতী জলসা সফল ও সার্থক করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে পত্নীতলা এলাকাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের সর্বাত্মক উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।