প্রিন্ট এর তারিখ: সেপ্টেম্বর ৫, ২০২৬, ৪:৪৭ পি.এম. || প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৪, ২০২৬, ৭:৫৮ পি.এম.

প্যারোলে মুক্তি পেয়েও মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা

মো আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি :

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম। তবে প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারেননি তিনি।

মঙ্গলবার(১সেপ্টেম্বর)জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম ওই গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলামের মা রহিমা বিবি মারা যাওয়ার পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

পরে কর্তৃপক্ষ তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

প্যারোলে মুক্তির পর পুলিশি পাহারায় তাকে বাড়ির দিকে নেওয়া হলেও নানা কারণে তিনি মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। এ সময় তার হাতে হাতকড়া ছিল। পরে নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

রাশেদুল ইসলাম জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তিনি কারাগারে রয়েছেন।

জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন,রাশেদুল ইসলাম প্যারালা মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিতে গিয়েছিলাম এবং পুরো সময় পুলিশের পাহারায় ছিলেন। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।