প্রিন্ট এর তারিখ: আগস্ট ৩১, ২০২৬, ৫:৪৯ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২৬, ৬:১৮ পি.এম.

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

মোঃ আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট উপজেলায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামের ছেলে জিসান (১০) এবং রসপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ (৮)।

দুপুরে পরিবারের অজান্তে তারা নদীতে মাছ ধরতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। তাদের অকালপ্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।