প্রিন্ট এর তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৪:৫৮ পি.এম. || প্রকাশের তারিখ: আগস্ট ২৭, ২০২৬, ১১:৫৮ এ.এম.

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধি:

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রোগীরা যাতে বিরক্তি থেকে বেরিয়ে আসতে পারেন এবং পুষ্টির পাশাপাশি মানসিক শান্তি লাভ করতে পারেন, সেই চিন্তাভাবনা থেকেই এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

গতকাল বুধবার সকালে রোগীদের নাস্তায় পরিবেশন করা হয়— দুটি রুটি, একটি সিদ্ধ ডিম, একটি পাকা কলা এবং কিসমিস ও বাদামযুক্ত পুষ্টিকর সেমাই। তারপর দুপুরের প্রধান খাবারে আয়োজন করা হয়েছিল রাজকীয় মেন্যু। দুপুরের খাবারে রোগীদের দেওয়া হয় গরম গরম সুগন্ধি পোলাও, খাসির মাংস, মুখরোচক বুটের ডাল এবং ভিটামিনসমৃদ্ধ তিন পদের তাজা ফল—ড্রাগন, আপেল ও পেয়ারা।

হাসপাতালের বেডে এমন উন্নত ও পুষ্টিকর খাবার পেয়ে খুশি রোগীরা জানান, সরকারি হাসপাতালে এই ধরনের আয়োজন তাদের মানসিক শক্তি ও খাওয়ার রুচি বাড়িয়ে দিয়েছে। হাসপাতালের সেবামূলক এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় পর্যায়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে।