প্রিন্ট এর তারিখ: আগস্ট ১, ২০২৬, ৭:৩৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২৬, ১১:৪৩ পি.এম.

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না – নাটোরে রুহুল কবির রিজভী

নাটোর প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেন, কোনোভাবে পরাজিত শক্তি যদি উত্থান হয় কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবেন না।

যে পরিকল্পিত সন্ত্রাসের আবহও তৈরি করে একটি পাতা বরণ তৈরি করেন আপনারা ঘোলাপানিতে আপনারা মাছ শিকারের চেষ্টা করছেন এই খোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনারা পড়ে যাবেন।

বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে যত প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী কাজ করছে। বলেছিলেন, কৃষক কার্ড ফ্যামিলি কার্ড, প্রতিশ্রুতি দিয়েছেন হেলথ কার্ড, দিবে ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকাতে ফ্যামিলি কার্ড বিতরণ চলছে। কৃষক কার্ড বিতরণ চলছে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে বিস্তৃত আমাদের খাল -বিল খননের। ইতিমধ্যে এটি শুরু হয়েছে জেলা এডমিনিস্ট্রেশনকে ঢাকা থেকে বারবার তাগিদ দেয়া হচ্ছে যেখানে খাল খনন করার দরকার সেখানে চলছে।

এটাই তার প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতিগুলো তিনি পালন করছে। এবং আপনারা জানেন যে বন্ধ কল কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিভাবে আবার চালু করা যায় এবং এটার জন্য তিনি এক্সপার্টদের সাথে কথা বলছেন, এখানে নতুন করে কোন ব্যবস্থা অ্যাকুয়াড লিংকেজ গুলা করা যায় কিনা কিভাবে করা যায় এগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে। উদ্যোগ চলছে।

আরোও পড়ুন

হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

এটি বাস্তবায়ন হবে বন্ধ কল কারখানা গুলো নিশ্চয়ই তারেক রহমানের যে নীতি রাষ্ট্র পরিচালনার যে নীতি সেই নীতি বাস্তবায়নের মধ্যেই হবে আপনারা সেগুলোকে সমর্থন করুন বা না করুন কিন্তু অপপ্রচার দিয়েন না। কলঙ্ক এবং মিথ্যা কথার পরিবেশ তৈরি করেন না।

এতে আপনারা মনে করেছেন আপনাদের দৃষ্টিতে বিএনপির হয়তো আপনারা ক্ষতি করছেন। কিন্তু আপনারা যে প্রকারান্তে নিজেরা নিজেদের গর্ত তৈরি করছেন। এটি টের পাচ্ছেন না ক্ষতি কিন্তু বিএনপির হবে না বিপদ আপনাদের ও ভয়াবহ ধেয়ে আসতে পারে। বরং আলোচনা সমালোচনা এবং দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করে সরকারের নীতির সমালোচনা আপনারা করবেন এ ব্যাপারে কোন আমাদের সংসার নয় দ্বিধা নেই এটা আপনাদের সে স্বাধীনতা আছে স্বাধীনতা আছে শেখ হাসিনার আমলে যে সেলফ সেনসরসিভ ছিল সেটি এখন নাই একজন মানুষের নামে একেবারে মিথ্যা কথা বলে বাজে কথা বলে তার বিরুদ্ধে চরিত্র হনন করা কলঙ্ক লেপন করা এটা করবেন না।

আজ শুক্রবার বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীত সন্ধায় তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের হুইপ নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন কয়কদিন আপনারা দেখছেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল। যারা এদেশের এই সম্প্রতি কালের একটি অরাজকতা তৈরির চেষ্টা করছে।

হবিগঞ্জ, সিলেট বিভিন্ন জায়গায় সেই অশ্লীল ভাষায় বিএনপিকে আমাদের মির্জা আব্বাস কে গালি দেয় অনেকে গালি দেয়। আমাদের দলে নেতাকে গালি দেয়। আমি এটুকু বলতে চাই আমি একজন বিএনপির কর্মী হিসেবে আমাদের নেতা তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার আগেও বাংলাদেশে এসে একটি কথা বলেছেন নিশ্চয়ই আপনারা জানেন তারপর তারেক রহমান সাহেব বলেছেন বিএনপির পাঁচই আগস্ট এর আগে বাংলাদেশের হানাহানি সন্ত্রাস প্রতিহিংসার রাজনীতি যেটা চালু করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনা বিএনপি তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

আমরা চাই যে রক্তের বিনিময়ে ৫ই আগস্ট হয়েছে আমরা চাই না আমারে যে ফ্যাসিস্ট যারা ১৭ বছর আমাদের রক্তে গুলি শরীরে গুলি। এই নাটোর শহরের এখনো রাস্তায় রক্তের দাগ পাওয়া যাবে। যাদের কারণে আজকে এই ১৮-২০ বছর কষ্ট করেছে তারা আবার মাথা ছাড়া উঠতে না পারে। আমার বিরোধী দলের যারা এ সরকারের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন আমি তাদেরকে বিনয়ের সাথে সতর্ক করতে চাই সতর্ক করতে চাই এই ফ্যাসিস্ট যদি আবার আসে আপনারা আমরা কেউ কিন্তু বাস করতে পারবো না।

বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হবে। সকলকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এটি সকলের কাছে আমার আহ্বান।এসময় আরো বক্তব্য রাখেন

জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব সহ নেতা কর্মিরা।