প্রিন্ট এর তারিখ: জুলাই ২৭, ২০২৬, ৮:১৬ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২৬, ৭:০১ পি.এম.

বদলগাছীতে খালে গোসলে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃ*ত্যু

আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) এবং তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে কার্তিকাহার গ্রামে শ্বশুরবাড়িতে আসেন নূর ইসলাম। আজ বেলা একটার দিকে কার্তিকাহার গ্রামের পাশে একটি খালে গোসল করতে যান নূর ইসলাম। এ সময় খালের তীর ধরে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। হঠাৎ নূর ইসলাম খালে তলিয়ে যান। একপর্যায়ে তাঁকে বাঁচাতে খালে নামেন সুমাইয়া।

এরপর সুমাইয়াও খালের পানিতে হারান। ঘটনা জানার পর স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

আরোও পড়ুন

শাল্লায় বাড়ি থেকে ব্রিটিশ আমলের সন্দেহভাজন লোহার পিলার উদ্ধার, তদন্তে পুলিশ