নাটোরের সিংড়ায় অনেক ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে একটি আকর্ষণীয় ও জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি-কে রঙিন ফুলের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তার হাতে সম্মাননা স্মারক দেন আয়োজকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার প্রমুখ।
| পর্তুগাল থেকে দেশে ফিরলেন তালুকদার গিয়াস উদ্দিন, ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা |
সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,”সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সবিকরণ উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এই অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সকল মানুষের সঙ্গে নিয়ে কাজ করব।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক গুণী ব্যক্তিরা এবং এলাকার বিশিষ্ট সুধী জ্ঞানীজন উপস্থিত ছিলেন।