নাটোরের সিংড়া উপজেলার জামতলী থেকে বামিহাল ও রানীরহাট সড়কের ১ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে মঙ্গলবার দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং জনগণের যাতায়াত সহজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
জামতলী-বামিহাল সড়কের এই প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ শেষ হলে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
| কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন |
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং উপজেলা প্রকৌশলী মোঃ খলিলুর রহমান।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ৪ নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো: ইব্রাহিম খলিল ফটিক, ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাদাদৎ হোসেন, ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ ফজলার রহমান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।