প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৭:২৫ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৫:২০ পি.এম.

নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, আনিনুল ইসলাম স্বপন।

সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মধ্যে মোট ২৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

”এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান সুজন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুল,সাবেক পৌর প্রশাসক এম. এ. হাফিজ, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু।”

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।