প্রিন্ট এর তারিখ: জুলাই ১৮, ২০২৬, ২:২৭ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ১:০৮ এ.এম.

নলডাঙ্গায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার ( ১৭ জুলাই) সাড়ে ৭ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার আয়োজন করা আলোচনা সভা ও খাবার বিতরণ হয়।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রগতি ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের সামনে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে একত্রে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কারের দাবিতে ছিল না, এটি ছিল স্বৈরাচার, দুর্নীতি, বৈষম্য এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার একটি শক্তিশালী অগ্নি বিস্ফোরণ।

নিরস্ত্র ছাত্র-জনতা যেভাবে বুলেটের সামনে অটল সাহসে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে একটি বিরল উদাহরণ হয়ে থাকবে। তাঁদের এই অসীম সাহস ও রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ নয়ন ইসলামসহ অন্যান্যরা।