প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ১২:৪৬ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ৯:৫৮ পি.এম.

পত্নীতলায় পৃথক অভিযানে ৩৪ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

 আব্দুল আজিজ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মাদককে না বলি-সুস্থ সুন্দর মেধাবী জাতি গড়ি, পৃথক অভিযানে নওগাঁর পত্নীতলা থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করেছে।

ওসি নিয়ামুল হক জানান, ইং ১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা হতে আসামি ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতাঃ মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন, ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয় থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আলাদা অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা হতে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শাতরইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুইটি ঘটনায় পত্নীতলা থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে।