প্রিন্ট এর তারিখ: জুলাই ১৭, ২০২৬, ৫:১৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ১০, ২০২৬, ৫:৪৫ পি.এম.

নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান দিলেন আল মামুন

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি:

নাটোরে সাবেক পৌর মেয়র  ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নিজস্ব  তহবিল হতে নগদ পঞ্চাশ হাজার টাকা   প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুম্মা নাটোর পৌরসভার ৬ নং ওর্য়াডের আলাইপুর মসজিদে নূর – নূরবাগ আলাইপুর জামে   মসজিদে পঞ্চাশ  হাজার টাকা বিতরন করেন নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। এসময় তিনি জানান তিনি নাটোর শহরের প্রতিটা মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আজ তিনি  নাটোর পৌরসভার ৬   নং ওর্য়াডের  মসজিদে নূর নূরবাগ আলাইপুর জামে   মসজিদে  নামাজ  আদায় করছেন।

তারই প্রেক্ষিতে তিনি আজ এই মসজিদে নামাজ পড়ে  মসজিদের উন্নয়ন কাজে পঞ্চাশ হাজার টাকা নিজস্ব তহবিল  থেকে বিতরন করলেন।তিনি জানা তিনি যখন পৌরসভার মেয়র ছিলেন তার সময় নাটোর পৌরসভার সব থেকে বেশী উন্নয়ন হয়েছে।

তাই তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী। এজন্য তিনি সাধারন জনগনের দোয়া প্রার্থী।

তিনি বিগত দিনে যে ভাবে সাধারন জনগনের পাশে ছিলেন সামনের দিন গুলোতেও ঠিক সেই ভাবেই পৌর বাসীর সেবা করে যাবেন। ভোটের আর বেশী দিন বাকী তাই তিনি প্রতিটা জনগনের দোরগড়ায় যাচ্ছেন।

নাটোর পৌরসভায় ১১০ টি মসজিদ আছে তিনি এর মধ্যে প্রায় ৭০ এর অধিক  মসজিদে তার নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন।