গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
অতিবৃষ্টি এবং জলাবদ্ধতা থেকে পরিষ্কার করতে জামালপুরের ঐতিহ্যবাহী গবা খালকে সচল করার উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খান ।
প্রাকৃতিক বিপর্যয়ে মারাত্মক ভারি বর্ষণ জামালপুর সদর পৌরসভার জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খান। তিনি দলীয় কর্মী এবং স্থানীয়দের সাথে নিয়ে পৌরবাসীর বিপদের মোকাবেলায় মাঠে সক্রিয় রয়েছেন এই যুব নেতার নেতৃত্বে।
জামালপুরের গবা খাল থেকে ৩ থেকে ৪ ওয়ার্ডের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। অবহেলা এবং অসময়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সামান্য বৃষ্টিতে পার্শ্ববর্তী সড়কগুলো তলিয়ে যায়, ফলে হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েন।
জলাবদ্ধতার এই পরিস্থিতিতে মোকাবেলার জন্য মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খান তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে এবং মাঠে থেকে পৌরবাসীর সেবায় কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তিনি পৌরবাসীর দুর্যোগকালীন পরিস্থিতিতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।