প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুলাই ৭, ২০২৬, ১২:২৬ পি.এম.

টানা বর্ষণে কয়রা বাজারে জনজীবন বিপর্যস্ত, দুর্ভোগে সাধারণ মানুষ

এসকে এম মহসিন রেজা, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

মুষলধারে বৃষ্টিতে খুলনার উপকূলীয় উপজেলা কয়রা বাজারে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। টানা বর্ষণের কারণে বাজার এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে বাজার এলাকায় ইঞ্জিনচালিত অটোরিকশাগুলো রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক চালক ও পথচারী বৃষ্টি থেকে বাঁচতে দোকানপাট ও বিভিন্ন ছাউনির নিচে আশ্রয় নেন।

এদিকে কৃষকদের একাংশ জানিয়েছেন, চলমান বৃষ্টিপাত মৌসুমি ফসলের জন্য উপকারী হতে পারে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষিজমির ক্ষতির আশঙ্কাও রয়েছে।