এসকে এম মহসিন রেজা, উপজেলা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার ব্যস্ততম সড়ক সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোড় থেকে উপজেলার দেউলিয়া বাজার পর্যন্ত রাস্তাটিতে পাইকারি কাঁচামাল আড়ত গুলোর জন্য প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী, কর্মজীবী মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালকরা।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার কয়রা বাজার সংলগ্ন ব্যস্ততম সড়কে সকালে বাস্তব চিত্রে দেখা যায়,কাঁচামালের আড়ৎ এ পণ্য লোড আনলোডের কারণে উপজেলার ব্যস্ত সড়কটি দীর্ঘ যানজটের কবলে পড়ে, যার ফলে ভোগান্তির শিকার হয় উপজেলা সদরে বিভিন্ন কর্মে নিয়োজিত সাধারণ মানুষ।
সরজমিনে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, সড়কটিতে ভারি পন্যবাহী পরিবহন আনলোডের কারণে একপর্যায় জনসাধারনের চলাচল স্থবির হয়ে পড়ে এমত অবস্থায় আড়তে নিয়োজিত শরিফুল নামের একজন লেবার দু হাত উঁচু করে তার সামনের ব্যস্ত গাড়িগুলোর সর্তক করছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, কাঁচামাল আড়তের ব্যবসায়ীরা ছোট্ট সড়কের একাংশ দখল করে গাড়ি থেকে পণ্য ওঠানামা ও বিক্রির কাজ করায় যান চলাচলের জন্য রাস্তা অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। এর সঙ্গে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অব্যবস্থাপূর্ণ চলাচল যুক্ত হয়ে প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি দ্রুত সময়ের মধ্য পাইকারি কাঁচামাল বেচাকেনার জন্য বিকল্প স্থান নির্ধারণ করে স্থানান্তর না করলে চলাচলের দূর্ভোগ আরো বাড়বে।দ্রুত সময়ের মধ্য এটি অপস্বরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন একাধিত শিক্ষার্থী ও পথচারি।
এ ব্যাপারে সুজন বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী জনাব ডিএম নজরুল ইসলাম বলেন, উপজেলার সর্ববৃহৎ পাইকারী কাঁচামালের বাজার হচ্ছে কয়রা বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এখানে কয়রা উপজেলার সকল খুচরা ব্যবসায়ী সহ পার্শ্ববর্তী উপজেলার ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয় করে। সে ক্ষেত্রে আমাদের এই ব্যবসায়ী স্পটটি জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় তবে একটি বৃহত্তর স্পর্ট পেলে আমরা সেখানে চলে যাব।