
মো. আল-মাহফুজ শাওনঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এ কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সিএসবি, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) শেখ মো. আব্দুর রাজ্জাকের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা উপহার ও স্মৃতিস্মারক প্রদান করেন কেএমপির পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সম্প্রতি শেখ মো. আব্দুর রাজ্জাককে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকায় বদলি করা হয়েছে। দীর্ঘদিন কেএমপিতে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিদায় অনুষ্ঠানে তার কর্মজীবনের সাফল্য তুলে ধরে নতুন কর্মস্থলে সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্-ভারপ্রাপ্ত) এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) মোহাম্মদ মোর্শেদ আলম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) আব্দুল্লাহ-আল-মাসুম এবং ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা শেখ মো. আব্দুর রাজ্জাকের কর্মনিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন এবং সিআইডিতে তার নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান। বিদায় সংবর্ধনা শেষে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।