প্রিন্ট এর তারিখ: জুলাই ১, ২০২৬, ১:৫৭ পি.এম. || প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৬:২৪ পি.এম.

নড়াইলে উদ্ধারকৃত মোবাইল ও নগদ টাকা ভুক্তভোগীদের দিলেন এসপি আল মামুন শিকদার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে ২৬টি হারিয়ে যাওয়া মোবাইলের পাশাপাশি নগদ ৫১,০০০/- টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসপি আল মামুন শিকদার।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সেল থেকে কর্মরত দক্ষ অফিসার এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ এবং এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসান সহ অন্যান্য পুলিশ সদস্যরা প্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার ৪টি থানার এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে পাওয়া টাকা উদ্ধার করেন।

এর ধারাবাহিকতায় মে মাসে ছাব্বিশটি হারানো মোবাইল এবং বিভিন্ন কারণে অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া ৫১,০০০/- টাকা উদ্ধার করা হয়। ৩০ শে জুন সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬টি স্মার্ট ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১,০০০/- টাকা পুলিশের সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন।

এই সময় হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও আবেগ অনুভব করেন।

ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘ সময় ধরে এসব ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে তাদের বিশ্বাস উদ্ভাসিত করেছেন। তারা সবকিছু হারিয়ে যাওয়ার পর নিকটবর্তী থানায় ঘটনা সম্পর্কে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের কর্মীদের সাথে যোগাযোগ করার পর তাদের তালিকায় থাকা হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের কাজ এবং আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এবং মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, সিসিআইসি-সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।