মো: আল-মাহফুজ শাওনঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর জোনে নতুন সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিহাব করিম। কেএমপির অফিসিয়াল কর্মকর্তাদের তালিকায় উল্লেখ করা হয়েছে । যে তিনি দৌলতপুর জোনের অন্তর্ভুক্ত একজন সহকারী পুলিশ কমিশনার।
দায়িত্ব গ্রহণের পরে থেকে তিনি দৌলতপুর জোনের আইন-শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করা, অপরাধ রোধ, মাদক বিরোধী অভিযানের ত্বরান্বিত করা এবং জনগণের উপকারে আসে এমন পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার প্রদানের জন্য কাজ করছেন।
সম্প্রতি দৌলতপুর এবং আড়ংঘাটা অঞ্চলে হওয়া একটি সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে আলোচনা করেন। সেখানে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশের এবং জনগণের সহযোগিতা, মাদক, চুরি ও ছিনতাই মোকাবেলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
স্থানীয় অধিবাসীরা আশা করেছেন যে নতুন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে দৌলতপুর জোনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জনসেবামূলক পুলিশিংয়ের কার্যক্রম নতুন আঙ্গিকে শুরু হবে।