প্রিন্ট এর তারিখ: জুলাই ৯, ২০২৬, ৮:৫১ এ.এম. || প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৩:০৩ পি.এম.

গাছ রোপণের মাধ্যমে জলবায়ু সুরক্ষার বার্তা দিয়েছেণ বাগেরহাটের শিক্ষার্থীরা

বাগেরহাট প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় যুক্ত করার লক্ষ্যে সরকারের উদ্যোগে দেশের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসাহের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ২টায় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ কার্যক্রমে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডল মন্তব্য করেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মোকাবিলায় বর্তমান সরকারের বৃক্ষরোপণ প্রোগ্রাম অত্যন্ত সময় উপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ রোপণ করলেই কার্য শেষ হয় না, বরং প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও উচিৎ। আমরা সবাই একসাথে সরকারের এই সবুজায়ন উদ্যোগকে সফল করার জন্য প্রচেষ্টা চালাবো।