মো: আল-মাহফুজ শাওন:
নিষিদ্ধ আওয়ামী লীগের আকস্মিক মিছিলের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা অঞ্চলে যুবদলের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন সোনাডাঙ্গা যুবদলের নেতারা মোহাম্মদ কলিমুল হক তামিম এবং ডালিম।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ দলের নামে বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল এবং নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, তারা এই কার্যকলাপের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানান।
যুবদল নেতা মোহাম্মদ কলিমুল হক তামিম মন্তব্য করেন, “দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। সোনাডাঙ্গা যুবদলের সদস্যরা সকল অপতৎপরতার বিরুদ্ধে একসাথে রয়েছেন।”
এ সময় ডালিম বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে করা প্রতিটি কার্যক্রমের বিরুদ্ধে যুবদল সর্বদা সচেতন। আমরা জনগণের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে রাজপথে সক্রিয় থাকবো।”
এই কার্যক্রমে সোনাডাঙ্গা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে জনস্বার্থবিরোধী ও অস্থিতিশীল কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রতিবাদ সভা শেষে নেতারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সড়কে, যাতে সংগঠনের ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও মজবুত করার অঙ্গীকার প্রকাশ করা হয়।