Site icon দৈনিক নবদিগন্ত

সুন্দরবনে দস্যু দমন ও উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডের অভিযান জোরদার: মহাপরিচালক

সুন্দরবনে দস্যু দমন ও উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডের অভিযান জোরদার: মহাপরিচালক

মো: আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি:

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক জানিয়েছেন যে, তারা সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে দস্যুতা নিয়ন্ত্রণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মোংলার পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বললেন, সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষায় এবং বনদস্যুতা সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে বর্তমান সরকারের  দিকনির্দেশনার আওতায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিশ্রমী অভিযান, গোয়েন্দা কার্যক্রম এবং অন্যান্য আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুন্দরবন কেন্দ্রিক দস্যুরা ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে।

বনদস্যুদের আত্মসমর্পণের তথ্য উল্লেখ করে তিনি জানান, πρόσ´ণমিল বন্দরবন্দরদের শীর্ষ ডাকাত ছোট সুমন ও তার সহযোগীরা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। পাশাপাশি মোংলায় জয়মনির ঘোল এলাকার কোস্ট গার্ড স্টেশন  হারবারিয়া প্রতিষ্ঠার ফলে বনদস্যুদের কাছে সরবরাহ, অস্ত্র ও লজিস্টিক সহায়তা পৌঁছানোর পথটি কার্যকরভাবে ব্যাহত হয়েছে। এর ফলে তাদের অপরাধমূলক  কার্যক্রম পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে  হ্রাস পেয়েছে এবং  সুন্দরবনে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি লাভ করেছে।

এ সময় তিনি সম্প্রতি জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন যে, আইন-শৃঙ্খলা  রক্ষায় নিয়োজিত একটি বাহিনীর উপর হামলা কেবল সরকারি সম্পত্তির ক্ষতি নয়, বরং সুন্দরবনের নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা।

তিনি আরও বলেন, ঘটনা ঘটার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের  আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অপরাধে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকার মানুষের প্রতি রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক আহ্বান জানিয়ে বলেন, গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রেখেই চলতে হবে। একই সঙ্গে সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জনগণের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে অপরাধ সম্পর্কিত যে কোনো তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ১৬১১১ জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

Exit mobile version