Site icon দৈনিক নবদিগন্ত

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবদের মোকাবিলা করতে এবং স্থানীয় জনগণের অভিযোজন ক্ষমতা বাড়ানোর জন্য সাতক্ষীরার শ্যামনগরে কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা কনফারেন্স হলে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটির (লিডার্স) উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রাশেদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিয়ারাজ হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এবং উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি নিপা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব কুমার জোয়াদ্দার প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বলেন গাবুরা ও আটুলিয়া উপকূলীয় এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা, নিরাপদ পানির অভাব এবং জীবিকার সংকটের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। কেয়ার প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ানো, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা স্থাপন, জলবায়ু সহনশীল জীবিকার উন্নয়ন এবং নারীদের ও যুবকদের ক্ষমতায়নের জন্য কাজ করা হবে।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন কেয়ার প্রকল্পের কার্যক্রম শ্যামনগরের ঝুঁকিপূর্ণ জনগণের জন্য একটি স্থায়ী এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Exit mobile version