Site icon দৈনিক নবদিগন্ত

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

রাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সাত বছর বয়সী সুরাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই শিশুটি বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মিঠু গাজীর কন্যা। (৭ জুন) রবিবার বিকেল  সাড়ে  ৪টার  দিকে  এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবিদ হাসান জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে নিহত সুরাইয়ার পরিবারের কাছ থেকে শুনেছেন যে সুরাইয়া খুবই প্রাণবন্ত ছিল। দুপুরে অনেক সময় ধরে পুকুরে স্নান করার কারণে তার মা তাকে বকﮤ দেন। মা থেকে অভিমান করে সুরাইয়া ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার খালেদুর রহমান বলেন, ছোট একটা শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

Exit mobile version