Site icon দৈনিক নবদিগন্ত

জমি বিরোধের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জমি বিরোধের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জমি বিরোধের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

‎এসকে এম মহসিন রেজা, কয়রা (খুলনা ) প্রতিনিধি :

‎খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে দীর্ঘদিন ধরে চলতে থাকা জমির রাস্তা নিয়ে বিরোধের কারণে সংঘর্ষে গুরুতর আহত এছার আলী সরদার (৫৫) চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।

‎শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় তার মৃতদেহ গ্রামে ফিরে আসলে পুরো এলাকায় শোকের পরিবেশ ছড়িয়ে পড়ে। এই সময় হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি সংবলিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন স্থানীয়রা। ‎মানববন্ধনে বক্তারা আব্দুল হালিম সরদারকে হত্যার জন্য প্রধান দায়ী বললে তার ফাঁসির দাবি তোলেন।

‎এছাড়া ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অনুরোধ জানান তারা। এই সময় অনুষ্ঠানে গ্রামের অনেক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। ‎জানা গিয়েছে, মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয়দের মধ্যে মোঃ মজিবুর রহমান, হাফেজ মোঃ দিদারুল ইসলাম, এবং হাফেজ মোঃ ইব্রাহিম খলিল।

‎পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, চলাচলের একটি পথের জমি নিয়ে শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারের সাথে এছার আলী সরদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৩১ মে উভয় পক্ষ ওই জমিতে অবস্থান নেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এছার আলী সরদারসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

‎এই বিষয়টি নিয়ে উভয় পক্ষ কয়রা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। তবে এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকে এলাকায় এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

‎কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “ঘটনার সাথে সম্পর্কিত উভয় পক্ষ মামলা করেছেন। বিষয়টি সম্পূর্ণ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এছার আলী সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মামলায় হত্যার ধারাসহ সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপড়তা অব্যাহত রয়েছে।

Exit mobile version