Site icon দৈনিক নবদিগন্ত

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫ দোকান

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫ দোকান

শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫ দোকান

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা এলাকার ৬ নম্বর দক্ষিণ সাউথখালী ইউনিয়নের গাবতলা বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত ছয়টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর লাখ লাখ টাকার পণ্য ও সরঞ্জাম পুড়ে গেছে।

স্থানীয়দের মতে, শনিবার (৬ জুন) ভোরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তখন পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের জীবিকার প্রধান উৎস এই দোকানগুলো ছিল। এই অগ্নিকাণ্ডের কারণে তারা গুরুতর অর্থনৈতিক সংকটে পড়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে এই ঘটনা ঘটে। পাঁচটি দোকানে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলমান আছে।

Exit mobile version