Site icon দৈনিক নবদিগন্ত

সুন্দরবন জনপদে এমপি আজাদের মতবিনিময়

সুন্দরবন জনপদে এমপি আজাদের মতবিনিময়

এসকে এম মহসিন রেজা, উপজেলা প্রতিনিধি (খুলনা):

ঈদুল আজহার বিকেলে সুন্দরবন সংলগ্ন জনপদের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। পরে তিনি সুন্দরবনের পর্যটন এলাকা পরিদর্শন করেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন বিষয়ক মতামত শোনেন সংসদ সদস্য।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার নূর কামালসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পর্যটন এলাকা কাটকাটা থেকে খড়খড়িয়া খাল পর্যন্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় তিনি এলাকার প্রাকৃতিক পরিবেশ, পর্যটন সম্ভাবনা এবং বনাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সুন্দরবন সংলগ্ন জনপদের উন্নয়ন ও পর্যটন খাতের বিকাশে এ ধরনের পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে।

Exit mobile version